Monday, 1 October 2018

Keshab Metya



             কে                             মে      ট্যা


আয়না

এত অগভীর আমি
ছলাৎ শব্দের আগেই
দুলে ওঠে
পাড় !


কেউ কি বলবে
কোথায় খুলে রেখেছি
চশমা

সরিচোখ !


প্রাক্তন

আমি তো সীমানার বাইরেই আছি
খেলা দেখছি
চোখে মাখছি
রক্তে মজ্জায় শিহরণ
চমৎকার হে...

খেলোয়াড় নই দর্শক
হাততালির মুরোদ ফেলেই এসেছি কবে

ক্লান্তি এলে
অবসাদ ফিরলে বোলো
নামবো মাঠে


সীমাহীন মাঠ !



_______________________________________________